সন্তানকে বই পড়তে আগ্রহী করে তুলুন এই উপায়ে
বই পড়ার অভ্যাসকে বাড়িয়ে তুলতে বিভিন্ন ধরনের বই কিনে দিন।
কোনও একটা গল্প পড়তে বলে কিছুক্ষণ পর তাকে সেই গল্প থেকে নানা প্রশ্ন করুন।
খাওয়ার সময়, খেলার সময়ও ছোট ছোট শব্দ, বাক্য কিংবা অক্ষর নিয়ে আলোচনা করুন।
বিভিন্ন চরিত্রের গলা আলাদা ভঙ্গিমায় পাঠ করে শিশুর মনযোগ আকর্ষণ করতে পারেন।
বই পড়ার অভ্যাস গড়ে তুলতে শিশুর সঙ্গে আপনিও বই নিয়ে বসুন।
সন্তানকে তার নিজের পছন্দ মতো বই সংগ্রহ করে লাইব্রেরি তৈরিতে উৎসাহ দিন।
পড়ার ঘরটিকে উজ্জ্বল আলো, পড়ার ভালো টেবিল-চেয়ার-বই দিয়ে সাজিয়ে তুলুন।
শিশুর জন্মদিনে নানারকম একাধিক লেখকের বই উপহার দিন।