গরমে উপকারী শসা, পেট ঠান্ডা থেকে হাড় মজবুত রাখার গোপন চাবিকাঠি!
এই সময়ে পুষ্টিবিদদের একটাই পরামর্শ-বেশি জল পান করুন এবং এমন খাবার খান, যাতে জলীয় অংশ বেশি থাকে। আর সেই তালিকার শীর্ষেই রয়েছে শসা।
শুধু পেট ঠান্ডা রাখাই নয়, আরও বহু গুণে ভরপুর এই সবজি।
হজমের জন্য শসা ভাল।
এক কাপ শসাকুচিতে ১৬ ক্যালোরি থাকে।
শসাকুচিতে থাকে ফাইবার, যা মেদ ঝরাতে সাহায্য করে।
শসার আরও একটি বড় গুণ শরীরের প্রদাহ কমানো।
শসার অ্যান্টিঅক্সিড্যান্ট ফ্ল্যাভনয়েড ও লিগন্যান হার্টের স্বাস্থ্য ভাল রাখতে বিশেষ ভূমিকা নেয়।