তবে কি বৃষ্টি বিদায় নিল?
চলতি বছরে গ্রীষ্মের শেষে শুরু হওয়া অতিবৃষ্টি এখনও অব্যাহত।
দক্ষিণ কলকাতায় আকাশ আংশিক পরিষ্কার, তবে রয়েছে হলুদ সতর্কতা।
ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও বাঁকুড়ায়।
উত্তরবঙ্গের ৫ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি।
বঙ্গোপসাগরে নিম্নচাপ ও অমাবস্যার কারণে সমুদ্র উত্তাল।
সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস।
বুধবার থেকে ভারী বৃষ্টির আশঙ্কা কম, বৃহস্পতিবার পর্যন্ত হালকা বৃষ্টি চলবে।