ওজন কমার আড়ালে ভয়ংকর অসুখ নেই তো?

৬–১২ মাসে অকারণে মোট ওজনের ৫–১০% কমে গেলে সতর্ক হওয়া জরুরি।

ক্যানসারের প্রাথমিক লক্ষণ হিসেবে হঠাৎ ওজন কমতে পারে।

হাইপারথাইরয়েডিজম বা অ্যাডিসন’স ডিজিজে দ্রুত ওজন হ্রাস হয়।

ক্রোন’স, সিলিয়াক বা আলসারেটিভ কলাইটিসে পুষ্টি শোষণ কমে গিয়ে ওজন কমে।

অ্যানোরেক্সিয়া, বুলিমিয়া, বিষণ্নতা ও উদ্বেগেও খিদে কমে গিয়ে ওজন হ্রাস ঘটে।

টাইপ-১ ডায়াবেটিস, টিবি, এইচআইভি বা হার্ট ফেলিওরে অযাচিত ওজন হ্রাস হতে পারে।

দীর্ঘদিন কিছু ওষুধ সেবনে ক্ষুধামন্দা ও হজম সমস্যায় ওজন কমতে পারে।

ক্যাশেক্সিয়া বা ওয়েস্টিং সিন্ড্রোমে শরীর থেকে মাংসপেশি ও ফ্যাট একসঙ্গে ক্ষয় হয়।