এশিয়া কাপে চিনের দুর্গ ভেদ করে জয় ছিনিয়ে নিলো ভারতীয় দল
বিহারে রাজগিরে এশিয়ার আট দেশকে নিয়ে শুরু হয়েছে এশিয়া কাপ
ভারতীয় দল নিজেদের প্রথম ম্যাচে চিনকে ৪-৩ গোলে হারিয়েছে
তৃতীয় কোয়ার্টারে দুই দলের স্কোর ছিল ৩-৩
শেষ কোয়ার্টারে ভারত নিজেদের দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে প্রতিপক্ষ চিনকে ৪-৩ গোলে হারিয়ে দেয়
এশিয়া কাপে ভারত রয়েছে গ্রুপ এ’তে, সেখানে চিন ছাড়াও রয়েছে জাপান ও কাজাখস্তান
আগামী 31 অগস্ট ও 1 সেপ্টেম্বর ভারত খেলবে যথাক্রমে জাপান ও কাজাখস্তানের বিরুদ্ধে