আয় ঘুম, যায় ঘুম! এক গ্লাসেই লুকিয়ে সমাধান!
গরম দুধ
ট্রিপটোফ্যান ও মেলাটোনিন ঘুমের সংকেত দেয় মস্তিষ্কে। সামান্য মধু বা হলুদ মিশিয়ে খেলে উপকারিতা বাড়ে।
ক্যামোমাইল টি
অ্যাপিজেনিন উপাদান স্নায়ু শান্ত করে, উদ্বেগ কমায়। শোওয়ার আগে এক কাপ খেলে ঘুম ভালো হয়।
কলা স্মুদি
ম্যাগনেসিয়াম ও পটাসিয়াম পেশি শিথিল করে, হজমে সাহায্য করে। দুধের সঙ্গে কলা ব্লেন্ড করে পান করুন।
ল্যাভেন্ডার টি
ল্যাভেন্ডারের ঘ্রাণ ও উপাদান মন শান্ত করে, ঘুম আনতে সাহায্য করে।
লেমন বাম টি
স্নায়ু রিল্যাক্স করে এবং মানসিক চাপ কমায়। টেনশনে ভোগা ব্যক্তিদের জন্য উপকারী।
নারকেল জল ও মধু
ইলেক্ট্রোলাইট ও ম্যাগনেসিয়াম শরীর ঠান্ডা করে। এক চামচ মধু মিশিয়ে পান করলে ঘুম গভীর হয়।
ক্যাফেইনযুক্ত পানীয় এড়িয়ে চলুন
রাতে চা, কফি, কোলা জাতীয় পানীয় ঘুমের ব্যাঘাত ঘটায়।