মরণ-বাঁচন ম্যাচে জিতে সুপার ফোরে পাকিস্তান, রবিবার প্রতিপক্ষ ভারত
পাকিস্তান দলের সামনে ছিল এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা
আমিরশাহির বিরুদ্ধে সেই ম্যাচ জিতে এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তান দল
রবিবার আরও একবার মুখোমুখি হতে দেখা যাবে ভারত পাকিস্তানকে
আগের ম্যাচের পর 'নো হ্যান্ডশেক' বিতর্ক এখনও চলছে
ভারতীয় বোর্ডের এক আধিকারিকের কথায় এতে সূর্যকুমার যাদবদের কোনও ভুল নেই
এই উত্তেজনার আবহে আরও একবার দেখা যাবে ভারত-পাক মহারণ