ভয় নাকি আনন্দ? কীসের জাদু লুকিয়ে আছে হ্যালোউইনে?
হ্যালোউইন হল ভয় আর আনন্দের মিলিত উৎসব।
এর সূত্র মেলে প্রাচীন সেল্টিক সামহেন উ
ৎসবে।
সেই রাতে আত্মারা পৃথিবীতে ফিরে আসে বলে বিশ্বাস করা হত।
শস্য ও পশু বলি দিয়ে মানুষ তুষ্ট করত দেবতাদের।
পরে খ্রিস্টীয় “অল সোলস ডে”-র সঙ্গে মিলিয়ে গড়ে ওঠে নতুন প্রথা।
ইউরোপের “গাইজিং” আর “বেলসনিকলিং” থেকেই এসেছে “ট্রিক অর ট্রিট”
।
আজকের হ্যালোউইনে সবাই সেজে ওঠে ভয়ঙ্কর বা রূপকথার চরিত্রে।
ভয়কে জয় করে আনন্দে বাঁচাই হ্যালোউইনের আসল বার্তা।