Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিপক্ষকে সবথেকে বেশি বেকায়দায় বা চ্যালেঞ্জের মুখে ফেলা ভারতীয় বোলার বুমরা এবার ভাগ করে নিলেন ক্রিকেট মাঠে নিজের সবচেয়ে খুশির মুহূর্ত (Jasprit Bumrah)।
বিশ্বকাপ জিতে বুমরার স্বীকারোক্তি (Jasprit Bumrah)
এমন কিছু ঘটনা থাকে যা চোখে দেখেও বিশ্বাস করা কঠিন হয়ে যায়। কেউ যদি এখন সেটা চোখে আঙ্গুল দিয়েও দেখায় তখনও মনে হয় যেন সবটা মিথ্যে। কিন্তু ২২ গজে এমন অনেক মুহূর্ত ঘটে তখন সেই ঘটনাগুলোও বিশ্বাস করা কঠিন হয়ে যায়। মানুষের খেলায়ও যে এমন অতিমানবীয় ঘটনা ঘটতে পারে সেটা বুমরা না থাকলে বিশ্বাস করা কঠিন হতো বা বলা ভাল বাস্তব সম্মত মনে হতো না। বুমরা যখন বল হাতে বিপক্ষের দুর্গের দিকে তাঁর রান আপ শুরু করেন তখন একদিকে যেমন সমর্থকদের উন্মাদনা তেমন আরেকদিকে ব্যাটসম্যানের বুকে ভয়ের কাঁপুনি। অর্জুনের লক্ষভেদের মতোই বুমরার স্পেল। অধিনায়কের কাছে বারবার ভরসার আরেক নাম বুমরা (Jasprit Bumrah)।
একজন শিল্পী সবথেকে বেশি উপভোগ করনে নিজের শিল্প সৃষ্টির সময়। তেমনই এজন ডিরেক্টর সবথেকে বেশি খুশি হবেন যখন তিনি নিজের মতো করে গল্পের বুনন তুলে ধরতে পারেন দর্শকের সামনে। তেমনই একজন দক্ষ শিকারি খুশি হন সবথেকে অবাধ্য মাংশাসীকে শিকার করতে পারলে। কুরুক্ষেত্রে যেমন কর্ণের প্রধান লক্ষ্য ছিল অর্জুনকে পরাস্ত করা ঠিক তেমন অর্জুনকেও কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছিলেন কর্ণ। ক্রিকেট মাঠেও এমন যোদ্ধাদের দেখা গিয়েছে বারবার। ভারতের এই সময়ের অন্যতম সেরা যোদ্ধা হিসেবে বুমরার নাম নিলে অত্যুক্তি করা হবে না। আধুনিক ক্রিকেটে বুমরাকে বোলিংয়ের ব্রাডম্যানও বলা হয়।

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর সব ক্রিকেটাররা সময় কাটাচ্ছেন নিজেদের পরিবারের সঙ্গে। মাসের শেষে আইপিএল। এই লম্বা টুর্নামেন্টের আগে খোশমেজাজে টিম ইন্ডিয়ার বিশ্বকাপজয়ী সদস্যরা। সদ্য জয় করা বিশ্বকাপে দলের সবথেকে গুরুত্বপূর্ণ সসদ্য বুমরা। বলা যায় তাঁর বোলিংয়েই ভরসা করে ভারত জয় নিশ্চিত করেছে। ক্রিকেট মাঠে সবথেকে কঠিন সময়ে জ্বলে ওঠা বোলারের নাম বুমরা। তিনি জানালেন ক্রিকেট মাঠে সবচেয়ে কঠিন সময় জ্বলে ওঠায় সবচেয়ে আনন্দ পান। বিসিসিআইয়ের পোস্ট করা ভিডিওতে নিজের মনের কথা জানান বুমবুম। কঠিন চ্যালেঞ্জের কথাও জানান তিনি (Jasprit Bumrah)।

বুমরা বলেন, ‘আমি সবসময় কঠিন কাজ করতে চেয়েছিলাম। আমি সেই জন্য ক্রিকেট খেলেছি। সেই মানসিকতা নিয়েই ক্রিকেটে আসা। আমি পার্থক্য গড়ে তুলতে পারলে সেটা আমাকে আনন্দ দেয়। তার থেকে ভাল অনুভূতি হতে পারে না।’ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ম্যাচ জেতানো পারফরম্যান্স বুমরার। তাঁর ৪ উইকেট ভারতকে ৯৬ রানে জিততে সাহায্য করে। প্রথম দল হিসেবে তিনটে টি-২০ বিশ্বকাপ জেতে ভারত। একইসঙ্গে প্রথম দল হিসেবে ঘরের মাঠে চ্যাম্পিয়ন। বুমরার জন্য এই জয় উল্লেখযোগ্য। আহমেদাবাদ তাঁকে মনে করিয়ে দেয় ২০২৩ সালের কথা। বুমরা বলেন, ‘আগেরবার অল্পের জন্য আমরা জিততে পারিনি। এবার আমরা সেটা করতে পেরেছি। খুবই খুশি।

আরও পড়ুন: IPL 2026: জানা গেল আইপিএল-এর সূচি, কবে মাঠে নামছেন বরুণ চক্রবর্তীরা?
ভারতের তারকা পেসার জানান, পরিবারের উপস্থিতি বিশ্বকাপ জয়ের মুহূর্তকে বিশেষ করেছে। বুমরা বলেন, ‘আমার ছেলে এসেছিল। ও আগেরবারও ছিল। এবারও ও ছিল। আমার মাও এসেছিল। আমি জানি না বৃত্ত সম্পূর্ণ হল কিনা। তবে আমি খুবই খুশি।’ বরুণ চক্রবর্তীর পাশাপাশি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে টুর্নামেন্ট শেষ করেন বুমরা। মোট ১৪ উইকেট নেন। বুমরা বলেন, ‘পরপর বিশ্বকাপ জয় হয় না। খুবই কৃতজ্ঞ। ভগবান সহায়। ঈশ্বরকে ধন্যবাদ (Jasprit Bumrah)।’


