শরীর ঠাণ্ডা রাখতে বানিয়ে ফেলুন আমপোড়া শরবত

উপকরণ: – পুড়িয়ে রাখা কাঁচা আম দু’টো, চিনি, বিট লবণ, পুদিনা পাতা,ভাজা জিরে গুঁড়ো, ঠাণ্ডা জল, বরফ কুচি

প্রথমে আম দুটোকে ভালো করে পুড়িয়ে তার খোসা ছাড়িয়ে নিন

একটা ছাঁকনির সাহায্যে ভালো করে আমের পাল্প বের করে নিন।

পাল্পের মধ্যে চিনি, বিট লবণ, ভাজা জিরে গুঁড়ো, পুদিনা পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিন।

একটা মিক্সিং জারে অল্প ঠাণ্ডা জল দিয়ে মিক্স করে নিলেই তৈরী আমপোড়া শরবত।

গ্লাসে বরফ কুচি, পুদিনা পাতা, ভাজা জিরে গুঁড়ো দিয়ে পরিবেশন করুন ঠাণ্ডা ঠাণ্ডা আমপোড়া শরবত।