২২ সেপ্টেম্বর থেকে কোন কোন আমুল প্রোডাক্টের দাম কমছে?

জিএসটি স্ল্যাব হ্রাসের ফলে আমুল তাদের ৭০০-রও বেশি পণ্যের দাম কমিয়েছে।

২২ সেপ্টেম্বর ২০২৫ থেকে নতুন দাম কার্যকর হবে।

মাখন, ঘি, দুধ, আইসক্রিম, পনির, চকোলেট, বেকারি— সব ক্ষেত্রেই দাম কমেছে।

১০০ গ্রাম বাটারের দাম ৬২ টাকা থেকে কমে হয়েছে ৫৮ টাকা।

১ লিটার ঘিয়ের দাম ৬৫০ টাকা থেকে কমে হয়েছে ৬১০ টাকা।

আইসক্রিমের বিভিন্ন ভ্যারাইটি ৫ থেকে ১৫ টাকা পর্যন্ত সস্তা হয়েছে।

ফ্রেশ পাউচ দুধের দামে কোনও পরিবর্তন হয়নি।

আমুলের দাবি, এই মূল্যহ্রাসে দেশের দুগ্ধজাত পণ্যের ব্যবহার বৃদ্ধি পাবে।