নিয়মিত এলাচ খেলে জানেন কি উপকার? জেনে নিন এলাচের গুণাগুণ

এলাচ এমন একটি উপাদান যা রান্নায় হোক বা পানে, অনন্য মাত্রা যোগ করে।

এলাচকে মশলার রাজাও বলা হয়ে থাকে।

তবে আমরা অনেকেই এই মশলার স্বাস্থ্যগুণ সম্পর্কে জানি না। স্বাস্থ্যের জন্য এলাচের উপকারিতার শেষ নেই ।

এলাচ গ্যাস্ট্রিক সমস্যা প্রতিরোধ করে, অ্যাসিডিটি দূর করতে চিবাতে পারেন একটি এলাচ।

যারা হুপিংকাশি ও ফুসফুস সংক্রমণের মতো সমস্যায় ভুগে থাকেন তাদের জন্য এলাচ খুবই উপকারি।

এলাচ হাঁপানি ও হৃদরোগ নিরাময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ক্ষয়ে যাওয়া দাঁত, মাড়ি থেকে রক্তপাত রুখতে পারে এলাচ।