ভারতীয় ক্রিকেটে অবসান হলো এক সোনালী অধ্যায়ের
রাহুল দ্রাবিড় অবসর নেওয়ার পরে টেস্টে ব্যাটিং অর্ডার সামলেছেন নিজের দক্ষতায়
চেতেশ্বর পূজারা নিজের সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন অবসরের কথা
২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল পূজারার
৩৭ বছরের পূজারা তার আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে মোট ১০৩টি টেস্ট খেলেছেন
টেস্টে মোট রান ৭১৯৫, যার মধ্যে ১৯টি শতরান ও ৩৫টি অর্ধশতরান রয়েছে
ভারতীয় দলের একাধিক টেস্ট জয়ের নেপথ্য কারিগর হয়ে থেকেছেন পূজারা