বৃষ্টির সন্ধ্যায় ঝাল ঝাল চিলি চিকেন হয়ে যাক!
চিকেন কিউব করে কেটে নুন, গোলমরিচ, ডিম, কর্নফ্লাওর ও সয়া সস মিশিয়ে ৩০ মিনিট মেরিনেট করুন
মেরিনেট করা চিকেন সোনালি হওয়া পর্যন্ত তেলে ভেজে নিন।
ক্যাপসিকাম, পেঁয়াজ ও কাঁচা লঙ্কা বড় টুকরোয় কেটে রাখুন।
সয়া সস, চিলি সস, টমেটো সস ও সামান্য ভিনেগার একসঙ্গে মিশিয়ে রাখুন।
ভাজা চিকেন ও সস মিশিয়ে ভালো করে নাড়ুন।
গরম গরম চিলি চিকেন পরিবেশন করুন ফ্রায়েড রাইস বা নুডলসের সঙ্গে!