খুশকির জেদি সমস্যা? গরমকালে ঘরোয়া টোটকায় মিলবে সমাধান…

গরমকাল মানেই ঘাম, তেল এবং ধুলো মিলে চুলের জন্য একপ্রকার অভিশাপ।

এই সময় অনেকেই খুশকির সমস্যায় পড়েন।

টকদই শুধু খাওয়ার জন্যই নয়, বরং সরাসরি চুল ও ত্বকে ব্যবহার করলেও তা দারুণ উপকারে আসে।

বিশেষ করে খুশকির সমস্যায় এটি এক অসাধারণ প্রাকৃতিক উপাদান।

খুশকির বিরুদ্ধে লড়াইয়ে টকদইয়ের সঙ্গে পাতিলেবুর রস মিশিয়ে নিলে উপকার দ্বিগুণ হবে।

আরও ভালো ফল পেতে টকদইয়ের সঙ্গে মেথির গুঁড়ো মিশিয়ে ব্যবহার করতে পারেন।

আর একটি কার্যকর পদ্ধতি হল টকদইয়ের সঙ্গে আমলকির রস মিশিয়ে স্ক্যাল্পে ব্যবহার করা।