সাজের ক্ষেত্রে চুল কিন্তু খুব গুরুত্বপূর্ণ অংশ।
চুল ভালো করে বাঁধা না হলে কিন্তু সাজই সম্পূর্ণ হয় না।
জেনে নেওয়া যাক চুল বাঁধার দারুন কিছু উপায়!
স্লিক হাই পনিটেল
চুল লম্বা বা মাঝারি হলে স্লিক পনিটেল খুবই ভাল লাগবে।
মেসি বান
অগোছালো এই খোঁপা শাড়ির সঙ্গে দারুণ লাগবে।
ফিশটেল ব্রেড
পিছনের লম্বা চুল ধরে শেষ পর্যন্ত একটা খেজুর বিনুনি দিয়ে বাঁধা এই চুল দারুণ লাগবে দেখতে।
টুইস্টেড ব্রেড
স্ট্রেট করা চুলে এই ধরনের বিনুনি বদলে দেবে আপনার গোটা লুক।