কার্নিভ্যালে সেরা প্রতিমা দেখতে চাইলে কোন রাস্তায় মিলবে প্রবেশের সুযোগ?

দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত এজেসি বোস রোডে এক্সাইড ক্রসিং থেকে হেস্টিংস ক্রসিং, নিউ রোড, লাভার্স লেন, রেড রোডে পণ্যবাহী গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

বিকেল ৩টার পর থেকে আবার বলবৎ থাকবে ৯ সেপ্টেম্বরের জারি করা নির্দেশিকা।

দুপুর ২টো থেকে কার্নিভ্যাল শেষ না হওয়া পর্যন্ত হেস্টিংস ক্রসিং থেকে লাভার্স লেন পর্যন্ত খিদিরপুর রোডে যান চলাচল বন্ধ থাকবে।

দুপুর ২টা থেকে জওহরলাল নেহরু রোড ক্রসিং থেকে মেয়ো রোড (ওয়েস্ট বাউন্ড) যান চলাচল বন্ধ থাকবে।।

যারা হেঁটে কার্নিভ্যাল দেখতে আসবেন, তারা এজেসি বোস রোড, চৌরঙ্গি রোড, আউট্রাম রোড, মেয়ো রোড বা আর.আর. অ্যাভিনিউ ব্যবহার করে রেড রোডে পৌঁছতে পারবেন।

দুপুর ১২টা থেকে দর্শনার্থীদের জন্য গাড়ি পার্কিংয়ের অনুমতি থাকবে…