ফলের পুষ্টি ও গুণে সমৃদ্ধ ফ্রুট কাস্টার্ড রেসিপি
উপকরণ: – কলা, কালো আঙ্গুর, কমলালেবু, বেদানা, আপেল, দুধ, কাস্টার্ড পাউডার, পাউডারড সুগার, কিশমিশ
প্রথমে গ্যাসে ভালো করে দুধ ফুটিয়ে ঘন করে নিন।
একটা বাটিতে অল্প ঠাণ্ডা দুধে কাস্টার্ড পাউডার ভালো করে মিশিয়ে নিন।
দুধে পরিমান মত পাউডারড সুগার ও আগে থেকে গুলে রাখা কাস্টার্ড পাউডার দিয়ে ভালো করে নেড়ে নিয়ে গ্যাস বন্ধ করে দিন।
একটা কাঁচের বাটিতে ফলগুলো ঢেলে তার উপর দিয়ে দুধ ও কাস্টার্ডের মিশ্রণটা ঢেলে কাজু ও কিশমিশ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন