বাড়িতে বসেই গ্লাস স্কিন পেতে চান! কিন্তু কিভাবে?

ডাবল ক্লিনজিং করুন – প্রথমে অয়েল ক্লিনজার, তারপর ফোম ফেসওয়াশ।

টোনার ব্যবহার করুন – গোলাপজল ব্যবহারেও ত্বক থাকবে সতেজ ও টাইট।

ময়শ্চারাইজার লাগান – হালকা টেক্সচারের ক্রিম ত্বক রাখে আর্দ্র ও কোমল।

লেবু ও কমলার রসের প্যাক – রোদে পোড়া দাগ হালকা করতে কার্যকর।

চিনি-গ্লিসারিন-লেবুর স্ক্রাব – পিগমেন্টেশন ও ট্যান দূর করতে সপ্তাহে ২-৩ বার।

দুধ ও গোলাপজলের প্যাক – নরম ও উজ্জ্বল ত্বকের জন্য ম্যাসাজ করে লাগান।

সূর্যের ক্ষতি থেকে রক্ষা করুন – নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করুন বাহিরে যাওয়ার আগে।