পায়ের তলায় জ্বালা কি শুধুই ক্লান্তির ফল, নাকি লুকিয়ে আছে বড়ো অসুখের ইঙ্গিত?

পায়ের তলায় জ্বালা শুধু ক্লান্তি নয়, গুরুতর অসুখের লক্ষণও হতে পারে।

ভিটামিন বি-১২ ও অন্যান্য ভিটামিনের ঘাটতিতে স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে ডায়াবেটিক নিউরোপ্যাথি হয়ে পা জ্বালা দেয়।

আর্দ্রতায় ফাঙ্গাল সংক্রমণ বা অ্যাথলিটস ফুটে জ্বালা ও চুলকানি দেখা দেয়।

রক্ত সঞ্চালন কম হলে পায়ে ব্যথা, ক্লান্তি ও ঝাঁঝালো অনুভূতি বাড়ে।

থাইরয়েড বা কিডনির সমস্যায় শরীরে টক্সিন জমে পা অসাড় ও জ্বালা হয়।

ঠান্ডা জল, অ্যালোভেরা, পরিষ্কার-শুকনো পা ও আরামদায়ক জুতো সাময়িক স্বস্তি দেয়।

অসাড়তা, ক্ষত, রঙ পরিবর্তন বা ফোলা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ জরুরি।