রসমালাই বানানোর সহজ পদ্ধতি

ছানা তৈরির জন্য দুধ একবার জ্বাল দেয়া হয়ে গেলে লেবুর রস বা ভিনেগার দিয়ে ১ মিনিটের মত রেখে  দেবেন

পাতলা কাপড়ে জল ঝরাতে দিতে হবে, সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিতে হবে। ভালো করে চেপে জল ঝরিয়ে নিন। 

বড় থালায় ছানাটা ভাল করে হাত দিয়ে মেখে নিতে হবে, যেন জমাট বেঁধে না থাকে। তারপর ময়দা, সুজি, বেকিং পাউডার ও চিনি দিয়ে ভাল করে মেখে নিতে হবে। 

দু’হাতের তালু দিয়ে গোল করে ছোট ছোট আকারের মিষ্টি বানান। 

একটি হাড়িতে সিরার জন্য জল ও চিনি ফোটাতে দিন। জল ফুটে উঠলে লেবুর রস বা ভিনেগার দিয়ে ছোট ছোট মিষ্টিগুলো হাড়িতে দিয়ে ঢেকে দিন। এলাচ দিয়ে ২০ থেকে ২৫ মিনিট এর মত ফুটিয়ে নিন। 

ননস্টিক পাত্রে দুধ জ্বাল দিতে থাকুন, দুধ আরো ঘন করুন।এরপর চিনি ও এলাচ গুঁড়ো দিয়ে দিন। মিষ্টিগুলো সিরা থেকে তুলে রসে মেশান। 

ফ্রিজে রেখে আরো ঠান্ডা করুন। পরিবেশনের আগে পেস্তা ও বাদাম কুচি করে দিন। ব্যাস তৈরি রসমালাই।