উপকরণ : ১ কাপ ময়দা, আধ চা চামচ বেকিং পাউডার, আধ কাপ টক দই, এক চিমটে ফুড কালার (হলুদ রং), ২ কাপ সাদা তেল
দেড় কাপ চিনি, এক কাপ জল, ছোট এলাচ ২টি, সামান্য কেশর
অল্প জলে দই এবং ময়দা ভালোমতো মেখে ৮ থেকে ১০ ঘণ্টা ঢেকে রেখে দিন।
চিনির পাতলা রস তৈরি করে রাখুন।
একটি কড়াইয়ে ঘি বা তেল গরম করুন। পেস্ট্রি ব্যাগে দই-ময়দার মিশ্রণ ভরে নিন।
প্যাঁচ দিয়ে জিলিপি ছাড়তে থাকুন। ভাজা হয়ে গেলে সেগুলি চিনির রসে কিছুক্ষণ রাখুন।
ব্যাস তৈরি জিলিপি। পাত্রে তুলে গরম গরম পরিবেশন করুন