ভোরবেলার অভ্যাসেই লুকিয়ে আছে অসুখের সূত্র!

ঘুম থেকে উঠেই বিছানায় হাত দেবেন না। অন্তত আধা থেকে এক ঘণ্টা বিছানা খোলা রাখুন।

জানলা খুলে দিন। সূর্যের আলো ও হাওয়া ঢুকতে দিন। এতে স্যাঁতস্যাঁতে ভাব দূর হবে।

. চাদর নিয়মিত বদলান। অন্তত সপ্তাহে একবার ধোয়া পরিষ্কার চাদর ব্যবহার করুন।

তোশক ও বালিশ রোদে দিন। কয়েক মাস অন্তর এগুলোকে রোদে শুকোতে দিন, ব্যাকটেরিয়া কমবে।

পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন। অগোছালো বা অপরিষ্কার বিছানা শুধু রোগ ছড়ায় না, মানসিক চাপও বাড়ায়।

– অপরিষ্কার চাদর ও বিছানায় ঘুমালে অ্যালার্জি, হাঁপানি, চুলকানি, ত্বকের সমস্যা হতে পারে।

একইসঙ্গে মানসিকভাবে অস্থিরতা এবং ঘুমের মান খারাপ হয়ে যায়।