সকালের চা কি আসলেই ভালো? জেনে নিন চা খাওয়ার সঠিক নিয়ম

ঘুম থেকে উঠেই চা নয়—অন্তত আধ ঘণ্টা অপেক্ষা করে চা পান করুন।

সকালে শরীরে কর্টিসল হরমোন বেশি থাকে, তাই তখন চা খেলে ক্যাফেইনের প্রভাব কমে যায়।

খাওয়ার সঙ্গে সঙ্গেই চা খেলে আয়রন শোষণে বাধা দেয়, অ্যানিমিয়ার ঝুঁকি বাড়ায়।

খাওয়ার অন্তত ৩০ মিনিট পর চা খাওয়াই ভালো।

সন্ধ্যায় গাঢ় চা খেলে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে।

ওয়ার্কআউটের পরে চা নয়—জল, নারকেলের জল বা ফলের রস সবচেয়ে ভালো।

রাতে চাইলে গ্রিন টি বা হার্বাল টি খেতে পারেন, এগুলো ঘুমে সাহায্য করে।

সঠিক সময়ে ও সঠিক পরিমাণে চা খেলে এটি শরীর ও মনের জন্য উপকারী।