দিঘায় জগন্নাথধামের প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষে পৌঁছলেন মুখ্যমন্ত্রী, উদ্বোধনী আয়োজন ঘিরে উৎসবের আবহ!
আসন্ন অক্ষয় তৃতীয়ার দিন দিঘায় জগন্নাথ মন্দিরে অনুষ্ঠিত হতে চলেছে দেবতার প্রাণপ্রতিষ্ঠা।
এই উপলক্ষে সোমবার দুপুরেই দিঘায় পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাড থেকে কপ্টারে চেপে দিঘায় নামেন তিনি।
দিঘায় পৌঁছে মুখ্যমন্ত্রী প্রথমেই মন্দির চত্বর পরিদর্শন করেন এবং মন্দিরের স্থাপত্য ও পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।
মন্দিরে উপস্থিত পুরোহিতদের সঙ্গে কথাও বলেন তিনি।
মুখ্যমন্ত্রী জানান, এই মন্দিরে ‘অধ্যাত্মবাদ ও সম্প্রীতি’র অনন্য মিলন ঘটেছে।