মুচমুচে মিনি ফিস ফিঙ্গার রেসিপি
উপকরণ: – বাসা ফিশ, লেবুর রস, আদা বাটা, রসুন বাটা, ধনেপাতা বাটা, কাঁচালঙ্কা বাটা, লেবুর রস, নুন, ডিম, ব্রেড ক্রাম্বুস, তেল
বাসা ফিশগুলোকে সরু সরু স্ট্রিন্সে কেটে নিন।
আদা, রসুন, ধনেপাতা, কাঁচালঙ্কা বাটা, লেবুর রস, নুন মাখিয়ে ম্যারিনেট করে নিন।
কিছুক্ষণ পরে এই মাছের স্ট্রিন্সগুলোকে প্রথমে ডিমের গোলায় তারপর ব্রেড ক্রাম্বুসে মাখিয়ে নিন।
এইভাবে দু-তিনবার এই একই পদ্ধতি ফলো করে কড়াইয়ে তেল দিয়ে ভেজে নিন।
সোনালী হওয়া পর্যন্ত ডিপ ফ্রাই করে নিলেই তৈরী মিনি ফিশ ফিঙ্গার।