নতুন ট্যাক্স রেটে কি সত্যিই সাশ্রয় হচ্ছে গ্রাহকের?
এখন থেকে শুধুমাত্র ৫% ও ১৮% স্ল্যাবে GST ধার্য হবে।
তামাকজাত ও বিলাসবহুল পণ্যের ক্ষেত্রে ৪০% GST কার্যকর থাকবে।
আগের ১২% ও ২৮% স্ল্যাব বাতিল করা হয়েছে।
বহু দোকানদার এবং অনলাইন স্টোর এখনও আগের দামেই পণ্য বিক্রি করছে।
ন্যাশনাল কনজ়িউমার হেল্পলাইন নম্বরে ১৯১৫-এ ফোন করে অভিযোগ জানানো যাবে।
অফিসিয়াল কনজ়িউমার ফোরামের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ-এ অভিযোগ জমা দেওয়া যাবে।
ইমেল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমেও এই সুবিধা পাওয়া যাবে।