পনির পরোটা রেসিপি

উপকরণ: ১ বাটি আটা ১ টেবিল চামচ তেল ময়ানের জন্য স্বাদ মত নুন ১ কাপ গ্রেট করা পনির ১ কাপ গ্রেট করা গাজর ১/২ কাপ কুচানো ধনে পাতা ১ কাপ কুচানো পেঁয়াজ ২ টো কাঁচা লঙ্কা কুচি ১ টেবিল চামচ গ্রেট করা আদা স্বাদ মত নুন ১ চা চামচ আমচুর পাউডার ১ চা চামচ চিলি ফ্লেক্স ১ চা চামচ অরিগ্যানো পরিমাণ মত ভাজার জন্য ঘি

পরটার আটা টা নরম করে মেখে রাখতে হবে।পুরের সব জিনিস এক জায়গাতে করে মিশিয়ে নিতে হবে।

মেখে রাখা আটার থেকে লেচি কেটে গোল রুটির মতো বেলে নিতে হবে। মাঝখানে অনেকটা করে পনিরের পুর টা রেখে চার দিক দিয়ে ফোল্ড করে একটা খামের মত বানিয়ে নিতে হবে।

শুকনো আটা লাগিয়ে আলতো করে চার দিক থেকে বেলে নিতে হবে।

তাওয়া গরম করে তাতে বেলে রাখা পরোটা দিয়ে ঘী দিয়ে দুই দিক টা ক্রিসপি করে ভেজে নিতে হবে। রেডী হয়ে গেল স্টাফ পনির পরোটা।