ত্বকের জন্য কোন চা বেস্ট?

সকালে এক কাপ গরম চা বা কফি না হলে অনেকের দিন শুরু হয় না।

কিন্তু আজকাল স্বাস্থ্য সচেতন মানুষজন গ্রিন টি থেকে ভেষজ চা পর্যন্ত নানা রকমের পানীয় উপভোগ করছেন।

এই ধরনের চা শুধু ক্লান্তি দূর করে না, বরং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, ত্বক ও চুলের স্বাস্থ্যের জন্যও বিশেষভাবে উপকারি।

 মোরিঙ্গা চা সজনেপাতা গুঁড়ো দিয়ে তৈরি, যা অনেক পুষ্টিগুণে ভরপুর।

সজনেপাতা ভিটামিন এ, সি, ই, এবং বিভিন্ন খনিজ যেমন ক্যালশিয়াম, আয়রন, ম্যাগনেসিয়ামের উৎস।

অন্যদিকে, মাচা চা আসলে ক্যামেলিয়া সিনেনসিস নামক চা পাতা থেকে তৈরি।

মাচা শরীরকে তরতাজা রাখতে সহায়তা করে, অপরদিকে মোরিঙ্গা চা পুষ্টি জোগাতে বিশেষ ভূমিকা পালন করে।