বরফ ঘষলেই বাড়বে রূপ! সত্যি নাকি মিথ্যা?

ইনফ্ল্যামেশন এর থেকে মুক্তি পেতে ত্বককে ঠান্ডা রাখা প্রয়োজন। আর এই জায়গাতেই বরফ দারুণ কাজে আসে।

বরফ ব্যবহারের ৫টি উপকারিতা

সানবার্ন থেকে মুক্তি: গরমে রোদে পুড়ে গেলে বা ত্বকে জ্বালাভাব হলে বরফ তাৎক্ষণিক আরাম দেয়।

মুখের ফোলা ভাব কমায়: সকালে ঘুম থেকে উঠে মুখ বা চোখ ফোলা থাকলে বরফ ঘষলে সেই ফোলাভাব সহজে কমে যায়।

ব্রণ উপশমে সাহায্য করে: বরফের ঠান্ডা ভাব মুখের প্রদাহ কমায়। ফলে ব্রণের ব্যথা বা লালচেভাবও কমে।

মেকআপ দীর্ঘস্থায়ী হয়: মেকআপ দেওয়ার আগে বরফ ব্যবহার করলে ত্বক মসৃণ হয় এবং মেকআপ অনেকক্ষণ টিকে থাকে। এটি প্রাকৃতিক প্রাইমারের কাজও করে।

ত্বকে উজ্জ্বলতা আনে: বরফ ব্যবহারে ত্বকের রক্ত সঞ্চালন বাড়ে, যার ফলে মুখে একটা প্রাকৃতিক গ্লো আসে।