ত্বকের ঔজ্জ্বল্য বাড়বে কাঁচা আমে, কী ভাবে মাখবেন?
গ্রীষ্মকাল মানেই বাঙালির কাছে আমের মরশুম।
প্রায় সবাই আম খেতে বেশ ভালোবাসেন।
কিন্তু কাঁচা আমে যেমন মন ভরায়, তেমনই ত্বকেরও জেল্লা বাড়ায়। কাঁচা আমে অ্যান্টিঅক্সিড্যান্টের পরিমাণ বেশি।
কাঁচা আম বাটা মুখে মাখলে ব্রণ, বলিরেখার মতো অনেক সমস্যা দূর হতে পারে।
কাঁচা আমে থাকা ম্যালিক অ্যাসিড ত্বকের রন্ধ্রে জমে থাকা মৃতকোষ দূর করতে পারে।
১টি গোটা কাঁচা আম বাটার সঙ্গে ২ চা চামচ বেসন মিশিয়ে মিহি মিশ্রণ তৈরি করে নিন।
এই প্যাক ত্বকে জমা ধুলোময়লা বার করে দেবে।