রাতের ফোন ব্যবহার কি আপনার আগামী দিনের শক্তি কেড়ে নিচ্ছে?

ঘুম আসতে দেরি হয়, কিংবা ঘুম একেবারেই গভীর হয় না।

ঘুমের আগে ফোন ব্যবহার করলে ঘুমের গুণগত মান নষ্ট হয়।

রাতে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার ফলে শুধু ঘুম ভাঙে না, বরং পরের দিন ঘুমের মোট সময়ও কমে যায়

 দীর্ঘদিন ধরে এই অভ্যাস চলতে থাকলে তা শরীরে ক্লান্তি, মনোযোগের অভাব, মানসিক চাপ এবং এমনকি হৃদ্‌রোগের ঝুঁকিও বাড়িয়ে দেয়।

রাতে ফোন স্ক্রল করতে যতই ভাল লাগুক, একেবারেই তা এড়িয়ে চলা উচিত।

ফোনের নীল আলো ঘুমের প্রাকৃতিক ছন্দ নষ্ট করে দেয়।

কাজের দক্ষতা হ্রাস পায়, এমনকি শরীরের পুনর্গঠন প্রক্রিয়াও ব্যাহত হয়

ঘুমের আগে অন্তত ১ ঘণ্টা ফোন দূরে রাখুন।