Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: চন্দ্র আজ সিংহ থেকে সরে কন্যা (14 November Horoscope) রাশিতে প্রবেশ করছে, ফলে আবেগ ও বাস্তববোধের মিশ্র প্রভাব পড়বে বেশিরভাগ রাশির ওপর। সূর্য তুলা রাশিতে অবস্থান করায় সম্পর্ক, সামঞ্জস্য ও ভারসাম্যের বিষয়গুলো আজ বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। দিনটি বাংলা পঞ্জিকা অনুযায়ী কার্তিক কৃষ্ণা দশমী তিথি দিয়ে শুরু হলেও রাত পেরোতেই একাদশী তিথিতে প্রবেশ করবে। ইন্দ্র যোগ ও বৈধৃতি যোগ আজকের দিনে নানা শুভফল বয়ে আনতে পারে। পূর্ব ফাল্গুনী ও উত্তর ফাল্গুনী নক্ষত্রের উপস্থিতি সম্পর্ক ও সৃজনশীল কাজে প্রভাব ফেলবে। লক্ষ্মীদেবীর বিশেষ আশীর্বাদের দিন হওয়ায় আর্থিক ক্ষেত্রে ইতিবাচকতার সম্ভাবনাও উজ্জ্বল।
মেষ (14 November Horoscope)
দিনটি মেষ রাশির জাতকদের জন্য কিছুটা চাপযুক্ত (14 November Horoscope) হতে পারে। দাম্পত্য সম্পর্কে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। আর্থিক ক্ষেত্রে সঞ্চয়ের সুযোগ মিললেও, উত্তেজিত আচরণ পরিস্থিতিকে জটিল করতে পারে। কাজের সূত্রে দূরের কোনো জায়গায় যেতে হতে পারে।
বৃষ (14 November Horoscope)
পর্যটন বা ভ্রমণসংক্রান্ত কাজে লাভ হতে (14 November Horoscope) পারে। শিক্ষার্থীদের ক্ষেত্রে শুরুতে ফল আশানুরূপ না হলেও, পরে পরিস্থিতি উন্নতির দিকে যাবে। বিবাহ সংক্রান্ত পরিস্থিতি নিয়ে সতর্ক থাকা প্রয়োজন। কর্মস্থলে হঠাৎ সমালোচনার মুখে পড়ার সম্ভাবনা রয়েছে।
মিথুন (14 November Horoscope)
কর্মক্ষেত্রে মানসিক চাপ বাড়তে (14 November Horoscope) পারে। ভালো বন্ধুর সাহায্য পাওয়া আপনাকে স্বস্তি দেবে। বাড়ির জন্য নতুন ইলেকট্রনিক সামগ্রী কেনায় খরচ হতে পারে। সঙ্গীত বা শিল্পজগতের সঙ্গে যুক্ত ব্যক্তিরা প্রশংসা পাবেন। আবেগের বশে সিদ্ধান্ত নিলে সম্পর্কে সমস্যা বাড়তে পারে।
কর্কট (14 November Horoscope)
ব্যবসায় কোনো বড় ঝুঁকি নেওয়ার প্রয়োজন (14 November Horoscope) নেই আজ। পরিবারের বয়স্ক সদস্যদের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। বদলির কাজে যুক্তদের জন্য সুবাতাস বইতে পারে। সরকারি চাকরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা জাগবে।
সিংহ
গলার সমস্যা সামান্য অস্বস্তির কারণ হতে পারে। প্রেমের সম্পর্ক স্থায়িত্বের দিকে এগোবে। ব্যবসায় কাঙ্ক্ষিত সাফল্য মিলতে পারে। কর্মক্ষেত্রে আপনার দক্ষতার স্বীকৃতি পাবেন। লোহা বা ওষুধসংক্রান্ত ব্যবসায় লাভ হতে পারে।
কন্যা
পুরোনো পারিবারিক জটিলতা দূর হবে। অতীতের কোনো রোগ মাথাচাড়া দিতে পারে। কাউকে ধার বা আর্থিক সাহায্য করলে সাবধানতা প্রয়োজন। হিসেবনিকেশে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে।
তুলা
অর্থের দিক থেকে দিনটি স্বস্তির। তবে স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগ থাকতে পারে। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। একাধিক জায়গা থেকে আয়ের পথ খুলতে পারে। প্রবীণ কারও সঙ্গে বিরোধ বাড়তে পারে।
বৃশ্চিক
সংক্রামক রোগে সতর্ক থাকতে হবে। দাম্পত্য সম্পর্কে অশান্তি দেখা দিতে পারে। রাজনৈতিক ব্যক্তিদের যোগাযোগ ক্ষমতা বাড়বে। শিল্প-সংস্কৃতি বিষয়ে অভিজ্ঞদের উন্নতির পথ খুলবে।
ধনু
প্রভাবশালী কারও কাছ থেকে উপদেশ পাওয়া কাজে আসবে। কর্মস্থলে তর্ক-বিতর্কে না জড়ানো ভালো। শরীরে ছোটখাটো আঘাত লাগার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: Omar Abdullah: ‘মুষ্টিমেয়’ দুষ্কৃতীর দায় গোটা কাশ্মীরের নয়-সাফ বার্তা ওমর আবদুল্লার!
মকর
বিভিন্ন চিন্তা ও দুশ্চিন্তায় মন ভারাক্রান্ত হতে পারে। সম্পত্তি নিয়ে বিবাদ মিটে যেতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসতে পারে।
কুম্ভ
কর্মস্থলে প্রতিদ্বন্দ্বীর সংখ্যা বাড়তে পারে। যৌথ ব্যবসায় ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। শিক্ষাক্ষেত্রে ভালো ফলের সম্ভাবনা প্রবল। অপ্রত্যাশিত খরচ বাড়বে।
মীন
আইনি জটিলতা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কাছের কারও কাছ থেকে সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে বিরোধীরা ক্ষতি করতে চাইলে ব্যর্থ হবে। চোখ ও পায়ের দিকে বাড়তি সতর্কতা প্রয়োজন।


