Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আসন্ন আইপিএল-এ অভিষেক হতে পারে নজরে থাকা এই পাঁচ তারকার (IPL 2026)।
নজরে অ্যালেন থেকে নবি (IPL 2026)
প্রতিটা আইপিএল-এ কিছু না কিছু চমক থাকে। তেমনই নজর থাকে কয়েকজন তারকার উপরও। এই মেগা মঞ্চে দেখা গিয়েছে বহু তারকাকে জ্বলে উঠতে। প্রতিটা মরশুমের আগেই সব ফ্রাঞ্চাইজি নিজেদের পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপাতে চায় এই টুর্নামেন্টে। আর দুই সপ্তাহ পরেই শুরু আইপিএল। সেই মঞ্চে এই মরশুমের খেতাব জয়ের জন্য একে অপরের সঙ্গে মুখোমুখি ১০টি দল (IPL 2026)।
ক্রিকেটারদের কাছে নিজেদের যোগ্যতা প্রমাণ করার মঞ্চ এই টুর্নামেন্ট। অনেক সময় জাতীয় দলের দরজাও খুলে যায় এই আইপিএল-এর মঞ্চ থেকেই। আইপিএল জন্ম দিয়েছে একাধিক নতুন প্রতিভার। এবারও অভিষেক ঘটতে পারে পাঁচ জন নতুন তারকার। নজর থাকবে সেই সব তারকাদের দিকে।

ফিন অ্যালেন
ফিন অ্যালেন যিনি বিশ্বকাপের মঞ্চে দুরন্ত পারফর্ম করেছেন। আলাদ করে নজর করেছেন এই কিউয়ি ওপেনার। আট ইনিংসে করেছেন ২৯৮ রান। এর মধ্যে রয়েছে সেমি ফাইনালে রয়েছে তাঁর দুরন্ত সেঞ্চুরি। ২ কোটি টাকায় তাঁকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এ বারেই আইপিএল -এ অভিষেক ঘটবে পারে তাঁর (IPL 2026)।

আকিব নবি
ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফর্ম করে শিরোনামে উঠে এসেছেন জম্মু-কাশ্মীরের এই পেসার। এমনকি রঞ্জির পর সৌরভও তাঁর জাতীয় দলে খেলার বিষয়ে সরব হয়েছেন। রঞ্জিতে নিয়েছেন ১০ ম্যাচে ৬০ উইকেট নিয়েছিলেন। নিলামে ৮.৪০ কোটি টাকায় তাঁকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। আইপিএল-এ তাঁর অভিষেক ঘটলে নজর থাকবে তাঁর দিকে।
প্রশান্ত বীর
২০ বছর বয়সি এই ক্রিকেটারকে ১৪.২০ কোটি টাকায় দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। উত্তরপ্রদেশ প্রিমিয়ার লিগ ও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে নজর কেড়েছেন ব্যাটে-বলে। জাডেজার অনুপস্থিতিতে বড় ভূমিকা নিতে পারেন তিনি। এই আইপিএল-এ নজর থাকবে এই অলরাউন্ডারের দিকে।
আরও পড়ুন: Arabul Islam: দল ছাড়ছেন ভাঙড়ের ‘তাজা নেতা’: ISF-এ যোগ আরাবুল ইসলামের!

বেন ডাকেট
বর্তমান ইংল্যান্ড ক্রিকেট টিমের অন্যতম সেরা ওপেনারকে এখন পর্যন্ত দেহ যায়নি আইপিএল-এ। এ বার তাঁকে ২ কোটি টাকায় দলে নিয়েছে দিল্লি। পেশাদার কেরিয়ারে ২১৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা এই ক্রিকেটারের দিকে নজর থাকবে এই মেগা মঞ্চে।

ব্লেসিং মুজারাবানি
বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানের বিকল্প হিসেবে কলকাতা নাইট রাইডার্স দলে নিয়েছে জিম্বাবোয়ের এই ক্রিকেটারকে। তিনি বিশ্বকাপের মঞ্চে বল হাতে নজর কেড়েছেন। এর আগে RCB ও LSG-র দলে থাকলেও প্রথম একাদশে খেলার সুযোগ পাননি। আসন্ন IPL-এ কলকাতার জার্সিতে তাঁর অভিষেক ঘটতে পারে বলেই মনে করা হচ্ছে (IPL 2026)।


