Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: সোমবার রাতের দীপাবলী ও কালীপুজোর উৎসবের মাঝেই শহরজুড়ে শোনা গেল বিস্তর শব্দবাজির দাপট। সন্ধ্যার পর পর্যন্ত পরিবেশ কিছুটা নিয়ন্ত্রিত থাকলেও রাত বাড়তেই পরিস্থিতি (Kali Puja Night) হাতের বাইরে যেতে শুরু করে। নির্ধারিত সময় পেরিয়েও থামেনি বাজির বিকট আওয়াজ। কলকাতা এবং শহরতলির বিভিন্ন প্রান্তে রাতভর চলেছে একনাগাড়ে শব্দবাজি ফাটানো। পাড়ায় পাড়ায় সেই শব্দে বিঘ্নিত হয়েছে সাধারণ মানুষের শান্তি।
আইন অমান্য করে ফাটল বাজি (Kali Puja Night)
শব্দবাজি নিষিদ্ধ এবং নির্দিষ্ট সময়সীমা ছাড়াও আতসবাজি ফাটানোর বিরুদ্ধে আগেই নির্দেশিকা জারি করেছিল প্রশাসন। কিন্তু বাস্তবে দেখা গেল, সেই নির্দেশ অনেকটাই উপেক্ষিত। অভিযোগ, নির্ধারিত সময় পেরিয়ে রাতভর ফাটতে থাকে বাজি। অনেক এলাকায় মধ্যরাত পেরিয়েও সেই শব্দ থামেনি। পরিবেশবিদদের আশঙ্কা, এই শব্দদূষণের প্রভাব পড়বে শিশু, বৃদ্ধ এবং অসুস্থ মানুষদের ওপর।
পুলিশের তৎপরতা, রাতভর অভিযান (Kali Puja Night)
তবে প্রশাসনও হাত গুটিয়ে বসে ছিল না। শহরের আইনশৃঙ্খলা বজায় রাখতে সক্রিয় ভূমিকা নেয় কলকাতা পুলিশ। চালানো হয় একের পর এক অভিযান। পুলিশ সূত্রে জানা গেছে, দীপাবলির রাতে মোট ৬৪০ জনকে গ্রেফতার করা হয়েছে বিভিন্ন অভিযোগে। তার মধ্যে বেআইনি বাজি ফাটানোর অভিযোগে ধরা পড়েছে ১৮৩ জন, বিশৃঙ্খল আচরণের কারণে আটক করা হয়েছে ৪৫১ জনকে। এছাড়া জুয়াখেলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন:Kolkata Air Quality: বাজি ফাটল, বারুদে ভরল আকাশ! কলকাতার হাওয়ায় কি বিষ আছে?
শুধু গ্রেফতার নয়, পুলিশের হাতে এসেছে বিপুল পরিমাণ বাজেয়াপ্ত সামগ্রীও। শহরের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হয়েছে প্রায় ৮৫৩ কেজি নিষিদ্ধ আতসবাজি এবং প্রায় ৬৯ লিটার অবৈধ মাদকদ্রব্য। বাজি সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রেও কড়া নজর রেখেছে পুলিশ।
ট্রাফিক বিভাগও সক্রিয় (Kali Puja Night)
এদিন ট্রাফিক আইন ভাঙার ঘটনায়ও অভিযান চালায় কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ। রাতভর অভিযান (Kali Puja Night) চালিয়ে মোট ৮৮২টি মামলা রুজু করা হয়েছে। এর মধ্যে হেলমেট ছাড়া বাইক চালানোর অভিযোগে ধরা পড়েছে ৩৩১ জন, হেলমেট ছাড়া পিছনের আরোহী ছিলেন ১৮০ জন। বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে ১১৬ জন ও মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে ৯৯ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি ১৫৬টি মামলা হয়েছে অন্যান্য ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে।
আরও পড়ুন:Fire Incident: দাউদাউ আগুন, পরপর বিস্ফোরণে কেঁপে উঠল! দীপাবলির পরই কেন এমন দুর্ঘটনা?
পুলিশ জানিয়েছে, দীপাবলি ও কালীপুজোর সময় আইন ভাঙলে কোনওরকম ছাড় দেওয়া হবে না। শহরের শান্তি-শৃঙ্খলা রক্ষা করতে ভবিষ্যতেও এই ধরনের তৎপরতা চালিয়ে যাবে পুলিশ। পাশাপাশি, বাজি সংক্রান্ত নিয়ম না মানলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি প্রশাসনের।


