Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অভ্রদীপ দাস : কলকাতা শহরের ব্যাঙ্ক ও আর্থিক (Kolkata Police) প্রতিষ্ঠানগুলির নিরাপত্তা সুনিশ্চিত করতে বড় নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশ। লালবাজারের বদলে এবার থেকে স্থানীয় থানাগুলিকেই এই নজরদারির মূল দায়িত্ব দেওয়া হয়েছে।
ব্যাঙ্কগুলির নিরাপত্তায় বড় বদল (Kolkata Police)
কলকাতার ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানগুলির নিরাপত্তা আরও জোরদার করতে বড় পদক্ষেপ কলকাতা পুলিশের (Kolkata Police)। এবার থেকে শহরের ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানগুলির নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় দায়িত্ব স্থানীয় থানাগুলির উপর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।এতদিন ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানগুলির নিরাপত্তার দায়িত্ব মূলত লালবাজারের গোয়েন্দা বিভাগের ডাকাতি দমন শাখার উপর ছিল। সেই ব্যবস্থায় পরিবর্তন এনে এবার সংশ্লিষ্ট এলাকার থানাগুলিকেই নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার অজয় কুমার নন্দ।
কী বলা হয়েছে কলকাতা পুলিশের নির্দেশিকায় ? (Kolkata Police)
কলকাতা পুলিশের নির্দেশিকায় বলা হয়েছে –
- শুধু ব্যাঙ্ক খোলা বা বন্ধের সময় নয়, দিনের অন্যান্য সময়েও সংশ্লিষ্ট এলাকায় নিয়মিত টহলদারি বাড়াতে হবে।
- ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানগুলিতে পর্যাপ্ত সিসিটিভি রয়েছে কি না, নিরাপত্তা ব্যবস্থা ঠিকঠাক রয়েছে কি না তা নিয়মিত খতিয়ে দেখতে হবে স্থানীয় থানার পুলিশকে।
- অ্যালার্ম সিস্টেম সঠিকভাবে কাজ করছে কি না তা নিয়মিত খতিয়ে দেখতে হবে স্থানীয় থানার পুলিশকে।
- কোনও এলাকায় সন্দেহজনক ব্যক্তি বা গাড়ির গতিবিধি নজরে এলে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে।
- ব্যাঙ্ক ডাকাতি বা লুঠ সংক্রান্ত কোনও গোপন তথ্য গোয়েন্দা বিভাগের হাতে এলে তা দ্রুত সংশ্লিষ্ট থানাকে জানানো হবে।
- কোনও ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানে অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েনের প্রয়োজন রয়েছে বলে মনে হলে সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট ডেপুটি কমিশনাররা।
কলকাতা পুলিশের এই নির্দেশিকার ফলে শহরের ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানগুলির নিরাপত্তা ব্যবস্থায় স্থানীয় পুলিশের নজরদারি আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।


