Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: বরানগরে ডার্বি ম্যাচের ঠিক আগের দিন গ্রেফতার হলেন মোহনবাগানের (Mohun Bagan) প্রাক্তন ফুটবলার মানস দাস। স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় গার্হস্থ্য হিংসা ও খুনের বিস্ফোরক অভিযোগ উঠেছে এই প্রবীণ ফুটবলারের বিরুদ্ধে।
পরিচিত ফুটবলারের অন্ধকার দিক (Mohun Bagan)
কলকাতা ময়দানে অত্যন্ত পরিচিত মুখ মানস দাস। সবুজ-মেরুন অর্থাৎ মোহনবাগান ছাড়াও তিনি মহামেডান এবং কলকাতার অন্যান্য নামী ক্লাবেও দাপটের সঙ্গে রক্ষণ সামলে খেলেছেন। জানা গিয়েছে, মাসতিনেক আগে উত্তরবঙ্গের এক তরুণীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এটি মানসের দ্বিতীয় বিয়ে ছিল। তবে স্থানীয় সূত্রে খবর, বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছিল না এবং প্রায়শই তাঁদের মধ্যে অশান্তি লেগে থাকত।
স্ত্রীর রহস্যমৃত্যু (Mohun Bagan)
শনিবার বরানগরের অশোকগড় এলাকায় মানসের বাড়ি থেকে তাঁর নতুন স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। এই মর্মান্তিক ঘটনার পরেই গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের জোরালো অভিযোগ, বিয়ের পর থেকেই স্ত্রীর উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন মানস। তাঁদের স্পষ্ট দাবি, মানসই স্ত্রীকে খুন করে ঝুলিয়ে দিয়েছেন।
আরও পড়ুন: Mohun Bagan Durand: ডুরান্ড ফাইনালের আগে ক্লান্ত মোহনবাগান, কোচের নিশানায় রেফারি
পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ (Mohun Bagan)
পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যখন পুলিশ চুপিসাড়ে মৃতদেহ সরিয়ে ফেলার চেষ্টা করছে বলে অভিযোগ করেন স্থানীয়রা (Mohun Bagan)। এর প্রতিবাদে তাঁরা রাস্তায় নেমে মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশ ও স্থানীয়দের মধ্যে প্রায় এক ঘণ্টা ধরে বচসা চলে। সাধারণ মানুষের আরও অভিযোগ ছিল, বধূর মৃতদেহ উদ্ধারের পরও পুলিশ প্রথমে মানসকে গ্রেফতার করেনি। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় এবং অভিযুক্ত প্রাক্তন ফুটবলারকে গ্রেফতার করে।



