Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: গত দুই বছর আইডব্লুএল চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল (IWL)। দুবারই তারা এএফসি মঞ্চে জায়গা করে নিয়েছে। লাল হলুদ এই মুহূর্তে আইডব্লুএলের সেরা দল। কিন্তু সেই টুর্নামেন্টই এখন সংকটে। কোনও বাণিজ্যিক সাহায্য নেই। এই মুহূর্তে আইএসএলের মতই অবস্থা আইডব্লুএলেরও। গত কয়েক বছরে ভালোই জনপ্রিয়তা পেয়েছে এই টুর্নামেন্ট।
ক্যাপ্রি স্পোর্টস আসছে না (IWL)
ইন্ডিয়ান উইমেন্স লিগ এবং ইন্ডিয়ান উইমেন্স লিগ ২—এই দুই সর্বভারতীয় মহিলা ফুটবল লিগের বাণিজ্যিক স্বত্ব নিয়ে ক্যাপ্রি স্পোর্টসের সঙ্গে আলোচনা ভেস্তে গেল। ফলে চলতি মরসুমেও কোনও বাণিজ্যিক সহযোগী বা স্পন্সর ছাড়াই আয়োজিত হতে চলেছে দেশের এই শীর্ষস্থানীয় দুই টুর্নামেন্ট।
চুক্তি না হওয়ার কারণ (IWL)
সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এই দুই লিগের বাণিজ্যিক স্বত্বের জন্য আনুষ্ঠানিকভাবে দরপত্র আহ্বান করেছিল। সেই আহ্বানে সাড়া দিয়ে একমাত্র ক্যাপ্রি স্পোর্টসই দরপত্র জমা দেয়। তবে তারা যে আর্থিক প্রস্তাব রেখেছিল, তাতে সন্তুষ্ট হতে পারেনি ফেডারেশন। এরপর আর্থিক অঙ্ক নিয়ে দুপক্ষের মধ্যে দীর্ঘ আলোচনা চললেও শেষ পর্যন্ত কোনও সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।
আরও পড়ুন: Sanan East Bengal: ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের মাস্টার স্ট্রোকে শনিবারেই কি লাল হলুদে যোগ দেবেন সানান?
টুর্নামেন্টের সময়সূচি ও প্রস্তুতি (IWL)
বাণিজ্যিক সহযোগী বা স্পনসর না থাকলেও টুর্নামেন্ট দুটি পরিচালনায় কোনও নেতিবাচক প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করেছে ফেডারেশন (IWL)। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী কোনো জটিলতা ছাড়াই যথাসময়ে মাঠে গড়াবে খেলা। আগামী সেপ্টেম্বর মাসের শেষেই শুরু হতে চলেছে ইন্ডিয়ান উইমেন্স লিগ ২-এর ম্যাচগুলি। এর ঠিক পরেই, অক্টোবরের মাঝামাঝি সময় থেকে শুরু হবে মূল ইন্ডিয়ান উইমেন্স লিগের খেলা।



