Last Updated on [modified_date_only] by Aditi Singha
জিয়ারুল হক: খুচরো বাজারে আলুর দাম চড়া হলেও উৎপাদিত আলুর ন্যায্য দাম মিলছে না কৃষকদের (Dhupguri), এই অভিযোগে মঙ্গলবার ধূপগুড়ি মহকুমা শাসকের দপ্তরের সামনে আলু ফেলে বিক্ষোভ দেখাল সারা ভারত কৃষক সভা। এদিন সিপিআইএমের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল করে মহকুমা শাসকের দপ্তরে পৌঁছন কৃষকসভার কর্মী-সমর্থকেরা। সেখানে আলু ফেলে বিক্ষোভের পাশাপাশি চার দফা দাবিসম্বলিত স্মারকলিপি জমা দেওয়া হয়।
কৃষকসভার অভিযোগ (Dhupguri)
হিমঘরে বিপুল পরিমাণ আলু মজুত থাকলেও অনেক কৃষক তা সঠিক সময়ে বাজারজাত করতে পারছেন না। অন্যদিকে, বাইরে থেকে আলু আসায় স্থানীয় কৃষকেরাও সমস্যায় পড়ছেন। এর ফলে এক শ্রেণির ব্যবসায়ী কম দামে কৃষকদের কাছ থেকে আলু কিনে বেশি দামে বিক্রি করছে বলে অভিযোগ।
টাকা দ্রুত দেওয়ার দাবি (Dhupguri)
কৃষকদের কাছ থেকে সরকারি উদ্যোগে ন্যায্য মূল্যে আলু কেনা, হিমঘরে মজুত আলু সরাসরি কৃষকদের কাছ থেকে কেনার ব্যবস্থা, অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ এবং বকেয়া কৃষি বিমার টাকা দ্রুত দেওয়ার দাবি জানানো হয়েছে।
আরও পড়ুন: Abhishek Banerjee PA: সুমিত রায়ের আগাম জামিন শুনানিতে ‘লিপস অ্যান্ড বাউন্স’ নিয়ে সরব সুপ্রিম কোর্ট
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ
কৃষকসভার ধূপগুড়ি ব্লক সম্পাদক দুর্গাচরণ রায় বলেন, বাজারে সাধারণ মানুষকে চড়া দামে আলু কিনতে হলেও কৃষক তাঁর উৎপাদিত ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না। দ্রুত সরকারি হস্তক্ষেপের দাবি জানান তিনি। বিক্ষোভকে কেন্দ্র করে মহকুমা শাসকের দপ্তর চত্বরে সাময়িক উত্তেজনা তৈরি হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে।



