Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ব্রাজিল, উরুগুয়ে এবং পানামার বিরুদ্ধে আসন্ন ফিফা ফ্রেন্ডলি ম্যাচের জন্য ২৬ সদস্যের ভারতীয় দল ঘোষণা করল ফেডারেশন (Vishal Kaith)। ১৪ সেপ্টেম্বর থেকে বেঙ্গালুরুতে শুরু হবে জাতীয় দলের বিশেষ শিবির। কান্তিরাভা স্টেডিয়ামে ২৬ সেপ্টেম্বর পানামার বিরুদ্ধে প্রথম ম্যাচে নামবে ভারত। এরপর ২৮ সেপ্টেম্বর জাতীয় দল নিয়ে কলকাতায় পা রাখবেন কোচ খালিদ জামিল। যুবভারতী ক্রীড়াঙ্গনে ৩ অক্টোবর ব্রাজিলের বিরুদ্ধে এবং ৬ অক্টোবর উরুগুয়ের বিরুদ্ধে হাই-প্রোফাইল ম্যাচ দুটি খেলবে ভারতীয় দল। এই দল থেকে বাদ বিশাল কাইথ।
বিশালের পদক্ষেপ (Vishal Kaith)
বিশাল বাদ পরতেই সোশ্যাল মিডিয়ায় বদলালেন তাঁর প্রোফাইল পিকচার। আইএসএল ট্রফি নিয়ে ছবি দিলেন তিনি। আগের ছবিটি ছিল ভারতীয় জার্সি গায়ে। এবার মোহনবাগানের হয়ে জেতা আইএসএল ট্রফি নিয়ে তিনি ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন বলেই মনে করছেন নেটিজেনরা।
স্কোয়াডের বিবরণ (Vishal Kaith)
ঘোষিত মূল ২৬ জনের দলে সুযোগ পেয়েছেন: আলবিনো গোমস, গুরপ্রীত সিং সান্ধু, প্রভসুখন গিল, সোম কুমার, অভিষেক সিং, আকাশ মিশ্র, আনোয়ার আলি, বিজয় বর্জেস, ভালপুইয়া, জয় গুপ্তা, প্রমবীর, রিকি মিতেই হাওবাম, অনিরুদ্ধ থাপা, আশিক কুরুনিয়ান, ফারুক চৌধুরি, লালেনমাওয়াইয়া রালতে, ম্যাকার্টন নিস্কন, মহম্মদ সানান, রিকি সাবং, সাহাল আব্দুল সামাদ, এডমুন্ড লালরিনডিকা, ইরফান ইয়াদওয়াদ, মনবীর সিং, রহিম আলি, রায়ান উইলিয়ামস এবং বিক্রম প্রতাপ সিং।
রিজার্ভ তালিকা (Vishal Kaith)
মূল দলের পাশাপাশি চারজন ফুটবলারকে স্ট্যান্ডবাই বা রিজার্ভ তালিকায় রাখা হয়েছে। প্রয়োজনে তাঁদের মূল দলে ডাকা হতে পারে। এই চার ফুটবলার হলেন গোলকিপার ঋত্বিক তেওয়ারি, ডিফেন্ডার চিংলেনসানা সিং ও রোশান সিং নাওরেম এবং মিডফিল্ডার সুরেশ সিং ওয়াংঞ্জাম।
আরও পড়ুন: Hardik Pandya: কলকাতার পথে হার্দিক! মুম্বই ইন্ডিয়ান্সে নেতৃত্বের পালাবদল
বিশাল ও জিকসন বাদ (Vishal Kaith)
ঘোষিত দলে সবচেয়ে বড় চমক মোহনবাগানের গোলরক্ষক বিশাল কাইথ এবং ইস্টবেঙ্গল মিডফিল্ডার জিকসন সিংয়ের জায়গা না পাওয়া (Vishal Kaith)। গত কয়েক মরশুম ধরে মোহনবাগানের হয়ে ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফর্ম করে আসা এবং অতীতে জাতীয় দলে খেলা বিশালের বাদ পড়া নিয়ে ফুটবল মহলে জোর চর্চা শুরু হয়েছে। দল ঘোষণার পরই বিশাল নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের ছবি পরিবর্তন করে আইএসএল ট্রফি-সহ নিজের একটি ছবি দেন, যা নিয়ে ইতিমধ্যেই নানামুখী প্রশ্ন উঠতে শুরু করেছে। এটি কি তবে কোচ খালিদ জামিলের প্রতি তাঁর কোনও নীরব বার্তা? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ভারতীয় ফুটবলপ্রেমীদের মনে।



