Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নেপালে ভয়াবহ বন্যা ও ধসের পর পরিস্থিতি (Sonu Sood) ক্রমশই কঠিন হয়ে উঠছে। ত্রিশূলী নদীর ভয়াল স্রোতে বহু মানুষের ঘরবাড়ি এবং প্রয়োজনীয় সামগ্রী ভেসে গিয়েছে। এখনও ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের সন্ধান চালাচ্ছেন স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারী দলের সদস্যরা। কোথাও জীবনের সামান্যতম চিহ্ন মিলছে কি না, সেই আশাতেই চলছে তল্লাশি।
সবচেয়ে বড় সমস্যা (Sonu Sood)
বিপর্যয়ের পর সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে (Sonu Sood) খাবার ও আশ্রয়। বহু মানুষ সর্বস্ব হারিয়ে কার্যত খোলা আকাশের নিচে। দুর্গতদের জন্য নেপালের সেনা ও প্রশাসনের উদ্যোগে ত্রিশূল সেনা ক্যাম্পের কাছে একটি ত্রাণশিবির চালু করা হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই শিবিরে প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত ক্ষতিগ্রস্তদের খাবার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
মানুষের পাশে সোনু সুদ (Sonu Sood)
এই কঠিন পরিস্থিতিতে নেপালের মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন অভিনেতা সোনু সুদ। নিজের টিমকে সঙ্গে নিয়ে ইতিমধ্যেই তিনি নেপালে পৌঁছে গিয়েছেন এবং ত্রাণকাজ শুরু করেছেন। তাঁর সংস্থা ‘সুদ চ্যারিটি ফাউন্ডেশন’-এর মাধ্যমে ভারত থেকে প্রয়োজনীয় সামগ্রী নিয়ে যাওয়া হয়েছে।

সোনু জানিয়েছেন, দুর্গতদের কাছে যতটা সম্ভব প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়াই তাঁদের মূল লক্ষ্য। বিশেষ করে খাবার ও কম্বল নিয়ে কাজ করছে তাঁর দল। পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন জায়গায় ত্রাণ পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
Ambani Ice Cream: আম্বানীর আইসক্রিম বাজারে ধামাকা, ১০ টাকাতেই মিলবে ‘বম্বে ক্রিমারি’
এর আগেও করোনা মহামারির সময়ে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়ে ব্যাপকভাবে সাহায্য করেছিলেন সোনু সুদ। এবার নেপালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগেও তাঁর সেই মানবিক উদ্যোগ নতুন করে নজর কেড়েছে। তবে ভারত থেকে ত্রাণসামগ্রী নেপালে পৌঁছে দেওয়া সহজ নয় বলেও জানিয়েছেন তিনি।



