Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: স্টার জলসার ‘বিগ বস বাংলা’-র ঘরে (Bigg Boss Bangla) জন্মাষ্টমীর বিশেষ আয়োজন ঘিরে যখন ব্যস্ত প্রতিযোগীরা, তখনই রান্নাঘরের আড্ডায় উঠে এল সোনামণি সাহার ব্যক্তিগত জীবনের প্রসঙ্গ। জিও হটস্টারের ২৪×৭ লাইভ স্ট্রিমিংয়ে সেই কথোপকথন ঘিরেই এখন জোর চর্চা টলিপাড়ায়।
দুর্নিবারের ব্যক্তিগত জীবন (Bigg Boss Bangla)
জন্মাষ্টমীর পায়েস তৈরির দায়িত্বে ছিলেন দুর্নিবার (Bigg Boss Bangla) সাহা। রান্নার ফাঁকে সৃজলা গুহের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, স্ত্রী মোহরের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক এবং তাঁদের সন্তানকে নিয়ে পারিবারিক জীবনের কথা। কম বয়সে বাবা হওয়ার ইচ্ছার কথাও জানান দুর্নিবার। তাঁর এই ভাবনায় প্রশংসা করেন সৃজলা।
সোনামণির বিয়ে কবে? (Bigg Boss Bangla)
এরপরই কথোপকথনে যোগ দেন সোনামণি। তিনি জানান, এমনই পরিবারকেন্দ্রিক মানসিকতার এক পুরুষকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন। তবে সেই ব্যক্তির পরিচয় প্রকাশ করতে গিয়ে কিছুটা লজ্জায় বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন অভিনেত্রী। কিন্তু সৃজলার সরাসরি প্রশ্নে আর গোপন রাখেননি তিনি।

সোনামণি জানান, চলতি বছরেই বিয়ের পরিকল্পনা রয়েছে তাঁর। এমনকি তাঁকে বিয়ের নিমন্ত্রণের কথাও বলা হলে তিনি সম্মতি জানান। এরপর থেকেই নেটমাধ্যমে শুরু হয়েছে জল্পনা।
আরও পড়ুন: Mostafijur Rahaman: ‘নিজের বুথে আপনি যে সিপিএম, মানুষ জানে তো?’ রানার বিস্ফোরক বার্তা
অভিনেতা প্রতীক সেনের সঙ্গে সোনামণির সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই টলিপাড়ায় আলোচনা রয়েছে। যদিও দু’জনের তরফে আনুষ্ঠানিকভাবে বিয়ের ঘোষণা হয়নি। তাই সোনামণির এই মন্তব্যের পর প্রশ্ন উঠছে, ২০২৬ সালেই কি প্রতীক-সোনামণির সম্পর্ক পরিণতি পেতে চলেছে? আপাতত সেই উত্তর জানার অপেক্ষায় অনুরাগীরা।


