Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডে (Chocolate Diplomacy) ওয়েভারের ভারত সফর ঘিরে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি উঠে এল মজার এক ঘটনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের সময় বেলজিয়াম থেকে বিশেষ উপহার হিসেবে আনা হয়েছিল ‘ইন্ডিয়া গেট’-এর আদলে তৈরি একটি চকলেট রেপ্লিকা। কিন্তু সফরের পথে গরমে সেই চকলেটের তৈরি ইন্ডিয়া গেট গলে যায়।
কোনও রাখঢাক নয় (Chocolate Diplomacy)
বিষয়টি নিয়ে অবশ্য কোনও রাখঢাক (Chocolate Diplomacy) করেননি বেলজিয়ামের প্রধানমন্ত্রী। বরং মোদির সঙ্গে কথোপকথনের সময় হাস্যরসের সঙ্গেই পুরো ঘটনা জানান তিনি। বার্ট ডে ওয়েভার বলেন, আসল ইন্ডিয়া গেট বহু বছর ধরে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকলেও তার বেলজিয়ান চকলেট সংস্করণ সেই স্থায়িত্ব দেখাতে পারেনি।
এখানেই নয় শেষ… (Chocolate Diplomacy)
তবে এখানেই শেষ নয়। তিনি জানান, আরও একটি চকলেট রেপ্লিকা রয়েছে। সেটি পরবর্তীতে প্রধানমন্ত্রী মোদির কাছে পৌঁছে দেওয়ার আশ্বাসও দেন তিনি। তাঁর কথায়, চকলেট কূটনীতির জন্য দারুণ হলেও কূটনৈতিক সফরে সেটিকে সঙ্গে নিয়ে আসা খুব একটা সহজ নয়।
বেলজিয়ামের প্রধানমন্ত্রীর এই মজার স্বীকারোক্তিতে হাসি চাপতে পারেননি প্রধানমন্ত্রী মোদিও। দুই রাষ্ট্রনেতার বৈঠকের আনুষ্ঠানিকতার মধ্যেই এই ঘটনা তৈরি করে এক অন্যরকম মুহূর্ত।

আরও পড়ুন: Shuvendu Adhikari: ক্লাসরুমের গণ্ডি পেরিয়ে সামগ্রিক শিক্ষায় জোর, শিক্ষক দিবসে ঘোষণা মুখ্যমন্ত্রীর
পরে বেলজিয়াম দূতাবাসের তরফেও বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশ করা হয়। সেখানে গলে যাওয়া চকলেট রেপ্লিকার প্রসঙ্গ তুলে ভবিষ্যতে আবার এমন উপহার দেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। ফলে ভারত-বেলজিয়াম সম্পর্কের আলোচনায় এই ‘গলে যাওয়া ইন্ডিয়া গেট’ এখন বেশ মজার স্মৃতি হয়ে রইল।


