Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পুজোর আগেই টলিউডে ফের চর্চায় দেব-শুভশ্রী (Desu 7 Song) জুটি। মুক্তি পেয়েছে তাঁদের আসন্ন ছবি ‘দেশু ৭’-এর প্রথম গান ‘তোর শুধু তোর’। গান প্রকাশ্যে আসতেই পুরনো দিনের স্মৃতি যেন নতুন করে ফিরে এসেছে অনুরাগীদের মধ্যে। রূপক তিওয়ারির কণ্ঠে তৈরি এই প্রেমের গান ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে।
লাদাখের মনোরম পরিবেশ (Desu 7 Song)
গানের ভিডিওর অন্যতম আকর্ষণ লাদাখের (Desu 7 Song) মনোরম পরিবেশ। পাহাড়ি পথে বাইক নিয়ে দেবের আগমন এবং তাঁর সঙ্গে শুভশ্রীর রোম্যান্টিক মুহূর্ত গানের আবহকে আরও আবেগঘন করে তুলেছে। কয়েক সেকেন্ডের চুম্বনের দৃশ্য নিয়েও সমাজমাধ্যমে শুরু হয়েছে জোর চর্চা। গান মুক্তির পর থেকেই অনুরাগীদের প্রতিক্রিয়ায় ভরে উঠেছে নেটপাড়া।
পুরোনো গানের সঙ্গে মিল
‘তোর শুধু তোর’ শুধু নতুন প্রজন্মের প্রেমের গান নয়, বরং দেব-শুভশ্রীর পুরনো জুটির স্মৃতিও উসকে দিচ্ছে। ‘চ্যালেঞ্জ’ এবং ‘পরাণ যায় জ্বলিয়া রে’-এর সময়কার তাঁদের জনপ্রিয় রসায়নের সঙ্গে নতুন গানের দৃশ্যের মিল খুঁজে পাচ্ছেন অনেকেই। দীর্ঘ সময় পর পর্দায় তাঁদের একসঙ্গে দেখার আগ্রহও তাই তুঙ্গে।
আরও পড়ুন: Humayun Kabir: শাসনে দলীয় বৈঠকে যাওয়ার পথে হুমায়ুন কবিরকে ঘিরে উত্তেজনা
এবার আরও একটি বিশেষ বিষয় রয়েছে। দেবের পরিচালনায় প্রথমবার কাজ করছেন শুভশ্রী। ছবির টিজার প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের কৌতূহল তৈরি হয়েছে। প্রায় ১২ বছর পর ফের একসঙ্গে বড়পর্দায় ফিরছেন এই জনপ্রিয় জুটি।

পুজোর মরশুমে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘দেশু ৭’-এর। তার আগে প্রথম গানেই দেব-শুভশ্রীর রসায়ন যে দর্শকদের মধ্যে নস্টালজিয়া ও উচ্ছ্বাস তৈরি করেছে, তা স্পষ্ট। এখন অপেক্ষা ছবিটি বড়পর্দায় কতটা সাড়া ফেলে।


