Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সুকৃতি ভট্টাচার্য্য: সকাল সকাল কলকাতায় (ED Raid) তৃণমূলের রাজ্যসভার সাংসদ নাদিমুল হকের সংবাদপত্রের অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা। পার্ক সার্কাসে ‘আখবার-ই-মশরিক’ নামে উর্দু সংবাদপত্রের অফিসে তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা। এই সংবাদপত্রের ডিরেক্টর পদে রয়েছেন তৃণমূল সাংসদ নাদিমুল হক।
ঘেরা হয়েছে অফিস চত্বর (ED Raid)
সকাল থেকেই গোটা অফিস চত্বর ঘিরে (ED Raid) ফেলেছে কেন্দ্রীয় বাহিনী। নিরাপত্তার কারণে অফিসের মূল দরজাতেও তালা লাগিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ফলে তল্লাশি চলাকালীন বাইরে থেকে কেউ ভিতরে ঢুকতে কিংবা ভিতর থেকে কেউ বেরতে পারছেন না।
ইডি সূত্রে প্রাথমিকভাবে জানা যাচ্ছে, সন্দেহজনক আর্থিক লেনদেনের একটি সূত্র ধরেই এই অভিযান। যে সমস্ত আর্থিক লেনদেনের সঙ্গে অসঙ্গতির অভিযোগ উঠেছে, তারই তদন্তে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
‘আখবার-ই-মশরিক’ (ED Raid)
শুধু কলকাতাতেই নয়, দিল্লি, রাঁচী, আসানসোল, শিলিগুড়ি, ভোপাল, লখনউ এবং শ্রীনগর থেকেও নিয়মিত প্রকাশিত হয় ‘আখবার-ই-মশরিক’। ফলে এই সংবাদপত্রের আর্থিক লেনদেন এবং অন্যান্য নথিপত্রও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
আরও পড়ুন: Trains Diverted: ফরাক্কায় ঝুঁকিমুক্ত নয় আপ লাইন! উত্তরবঙ্গগামী একাধিক ট্রেনের রুট বদল
অভিযানের পাশাপাশি সাংসদ নাদিমুল হককেও জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। তবে ঠিক কোন আর্থিক লেনদেনের সূত্র ধরে এই তল্লাশি, তদন্তের অগ্রগতির সঙ্গে সেই বিষয়টি আরও স্পষ্ট হবে।


