Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দুর্গাপুজোয় বাঙালির খাদ্যাভ্যাস নিয়ে বাগেশ্বর বাবা (Kunal Ghosh) ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীর মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়েছে। এবার তাঁকে নিশানা করলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। বিধানসভা চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল অভিযোগ করেন, বাইরে থেকে এসে বাংলার নিজস্ব সংস্কৃতি ও খাদ্যরীতির উপর অন্য কোনও ধারণা চাপিয়ে দেওয়ার চেষ্টা মেনে নেওয়া যায় না।
‘পাখণ্ডী’-র প্রতিক্রিয়া (Kunal Ghosh)
সম্প্রতি হাওড়ার লিলুয়ায় একটি ধর্মীয় অনুষ্ঠানে (Kunal Ghosh) বক্তব্য রাখতে গিয়ে ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী দুর্গাপুজোর সময়ে আমিষ খাবার এড়িয়ে চলার পরামর্শ দেন বলে অভিযোগ। পাশাপাশি আমিষ খাওয়া বাঙালিদের ‘পাখণ্ডী’ বলেও মন্তব্য করেন তিনি। সেই বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া।
বিজেপি নেতাদের নীরবতা নিয়েও প্রশ্ন (Kunal Ghosh)
কুণাল ঘোষের দাবি, বাঙালির পুজোর খাদ্যসংস্কৃতি বহুদিনের ঐতিহ্যের সঙ্গে যুক্ত। তাই কে কী খাবেন, সেই সিদ্ধান্ত অন্য কেউ চাপিয়ে দিতে পারেন না। অনুষ্ঠানে উপস্থিত বিজেপি নেতাদের নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর বক্তব্য, এমন মন্তব্যের পর সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃত্বের প্রকাশ্যে অবস্থান জানানো উচিত ছিল।
আরও পড়ুন: BJP Ankan Dutta: আমাদের নতুন করে আমিষ-নিরামিষ শেখানোর প্রয়োজনীয়তা নেই: বিজেপি মুখপাত্র অঙ্কন দত্ত
এই রাজনৈতিক আক্রমণের মাঝে কুণালের বক্তব্যে বিশেষ নজর কেড়েছে তাঁর গানের প্যারোডি। অনির্বাণ ভট্টাচার্যের জনপ্রিয় গানের সুরে ‘বিরিয়ানি’ প্রসঙ্গ তুলে বাঙালির রসনাবিলাসের বার্তা দেন তিনি। তাঁর কথায়, দুর্গাপুজোর মতো উৎসবের সঙ্গে বাঙালির নিজস্ব খাবার ও আনন্দের সম্পর্ককে কোনও নির্দেশ দিয়ে বদলে দেওয়া সম্ভব নয়।


