Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বড় মেয়ে দুয়ার দ্বিতীয় জন্মদিন যেন আরও স্পেশাল (Deepika Padukone Pregnancy) হয়ে উঠল দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের জন্য। মেয়ের বিশেষ দিনেই দ্বিতীয়বার বাবা-মা হওয়ার অপেক্ষার কথা নতুন করে সামনে আনলেন এই তারকা দম্পতি। সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে বেশ কিছু সাদা-কালো ছবি পোস্ট করেছেন তাঁরা, যেখানে ফুটে উঠেছে তাঁদের পরিবারের একান্ত কিছু মুহূর্ত।
আরও একবার অভিভাবকত্বের স্বাদ (Deepika Padukone Pregnancy)
ছবিগুলিতে দীপিকার বেবি বাম্প ঘিরে রণবীরের ভালোবাসা (Deepika Padukone Pregnancy) এবং তাঁদের পারিবারিক আনন্দ স্পষ্ট। এক ছবিতে রণবীরকে দেখা যায় দীপিকার বেবি বাম্পে হাত রেখে তাঁর সঙ্গে হাসিমুখে সময় কাটাতে। দীপিকার পরনে ছিল নেট ও লেসের তৈরি পোশাক, আর রণবীরের সাজ ছিল সাদা শার্ট ও ট্রাউজারে বেশ সাদামাটা। তবে নজর কেড়েছে ছোট্ট দুয়াই। বাবা-মায়ের মাঝখানে দাঁড়িয়ে থাকা দুয়ার ছবিতে ধরা পড়েছে তাঁর শিশুসুলভ উচ্ছ্বাস। কলারযুক্ত পোশাক, ট্রাউজার এবং দু’দিকে বাঁধা পনিটেলে বেশ মিষ্টি দেখিয়েছে তাকে।

আরও পড়ুন: Kunal Ghosh: গানে গানে বিরিয়ানি চাইলেন কুণাল, করলেন বাগেশ্বরের আমিষ বাণীর তীব্র কটাক্ষ!
২০২৪ সালের ৮ সেপ্টেম্বর জন্মের পর থেকে মেয়েকে সাধারণত ক্যামেরার আড়ালেই রেখেছেন দীপিকা-রণবীর। ফলে এই পোস্ট অনুরাগীদের কাছেও বিশেষ হয়ে উঠেছে। কমেন্টে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের বহু পরিচিত মুখ।
২০১৮ সালের নভেম্বরে বিয়ে করেছিলেন দীপিকা ও রণবীর। ‘রাম-লীলা’, ‘বাজিরাও মস্তানি’ এবং ‘পদ্মাবত’-এর মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। কাজের দিক থেকে দীপিকাকে আগামী দিনে ‘কিং’ ও ‘রাকা’-য় দেখা যাবে। রণবীরও ব্যস্ত ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজি নিয়ে।


