Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: গোলপার্ক থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Suvendu Adhikari) পর্যন্ত আয়োজিত ‘গেরুয়া সম্মান যাত্রা’কে কেন্দ্র করে ফের সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার মিছিল শেষে আয়োজিত সভা থেকে গেরুয়া পতাকার মর্যাদা, জাতীয়তাবাদ এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে একাধিক বক্তব্য রাখেন তিনি। রাজনৈতিক বিরোধীদের পাশাপাশি সংবাদমাধ্যমের একাংশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
মাওবাদী স্লোগানের অভিযোগ! (Suvendu Adhikari)
যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ঘিরে সাম্প্রতিক বিতর্ক (Suvendu Adhikari) এবং একটি সংবাদপত্রের শিরোনাম প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে তিনি গেরুয়া নিয়ে আপত্তিকর মন্তব্য বা শব্দ ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকার বার্তা দেন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় চত্বরে ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’, ‘ফ্রি প্যালেস্টাইন’ কিংবা মাওবাদী স্লোগানের অভিযোগ তুলে এর বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান তিনি।

আরও পড়ুন: Amit Shah: জন্মবার্ষিকীতে ‘শেরশাহ’কে শ্রদ্ধাজ্ঞাপন স্বরাষ্ট্রমন্ত্রীর
দেশবিরোধী মানসিকতার মোকাবিলায় আধ্যাত্মিক ও জাতীয়তাবাদী চেতনার উপর জোর দিয়ে ভবিষ্যতে যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তিন দিন ধরে গীতা পাঠ ও হনুমান চল্লিশা পাঠের আয়োজন করার কথাও বলেন মুখ্যমন্ত্রী।
২০১১ সালের রাজনৈতিক পরিবর্তনের প্রসঙ্গ টেনে তিনি জানান, রাজ্যে কমিউনিস্ট শাসনের অবসানের যে লক্ষ্য তিনি নিয়েছিলেন, তা পূরণ হয়েছে। ২০২৬ সালে নতুন সরকার গঠনের দাবির কথাও তুলে ধরেন তিনি।


