Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) সেপ্টেম্বর মাসের কিস্তির টাকা আগামী ১৭ সেপ্টেম্বর যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। এই প্রকল্পে যোগ্য মহিলাদের মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। টাকা সরাসরি ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT)-এর মাধ্যমে আধার-লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়।
কবে পাঠানো হবে টাকা? (Annapurna Yojana)
সেপ্টেম্বরের কিস্তি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই ১৭ সেপ্টেম্বরের (Annapurna Yojana) কথা জানিয়েছিলেন। তাঁর বক্তব্য অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে এই অর্থ উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো হবে। একই সঙ্গে দিনটি রাজ্যজুড়ে অন্নপূর্ণা দিবস হিসেবে পালন করার কথা জানানো হয়েছে।
এর আগে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, আগামী দিনে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই উপভোক্তাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। ফলে নির্দিষ্ট সময়ে টাকা পাওয়ার বিষয়টি উপভোক্তাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
তবে টাকা পাওয়ার ক্ষেত্রে উপভোক্তার তথ্য সঠিক থাকা প্রয়োজন। আধার বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যে কোনও গরমিল থাকলে কিংবা DBT সংযোগে সমস্যা থাকলে টাকা জমা পড়তে দেরি হতে পারে।
কারা পাবেন? (Annapurna Yojana)
সরকারি নির্দেশিকা অনুযায়ী, অন্নপূর্ণা যোজনায় ২৫ থেকে ৬০ বছর বয়সি যোগ্য মহিলাদের মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা রয়েছে।
আরও পড়ুন: Indias First Woman ADC: ভারতীয় সেনায় নতুন নজির, রাষ্ট্রপতির এডিসি হলেন মেজর নব্য শেখাওয়াত
মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, অগস্ট মাসে প্রায় ১ কোটি ৪৮ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। সেপ্টেম্বরের কিস্তিও নির্ধারিত সময়ে দেওয়ার প্রস্তুতি চলছে।


