Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মথুরা-বৃন্দাবনের গউ কৃপা কুঞ্জ আশ্রমে (Premanand Maharaj) এক সাধকের অস্বাভাবিক মৃত্যুর পর নিরাপত্তা ও আশ্রম পরিচালনা নিয়ে একাধিক পরিবর্তন আনা হয়েছে। সন্ত প্রেমানন্দ মহারাজের সাধক হিসেবে পরিচিত রাসিক দুলারি শরণের মৃত্যুকে ঘিরে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। বরাহ ঘাট রোডের আশ্রমের ছাদ থেকে পড়ে তাঁর মৃত্যু হয়। ঘটনাটি আত্মহত্যা, নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
জানা গেছে মৃত্যুর প্রকৃত কারণ? (Premanand Maharaj)
ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত (Premanand Maharaj) চালায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি আশ্রমে ফরেন্সিক পরীক্ষাও করা হয়েছে। তদন্তকারীরা বিভিন্ন দিক খতিয়ে দেখছেন। তবে এখনও মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো যায়নি।
আশ্রমের ব্যবস্থাপনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন
এই ঘটনার পর আশ্রমের ব্যবস্থাপনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। আপাতত কেলি কুঞ্জ আশ্রমে দীক্ষা দেওয়ার প্রক্রিয়া অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। ফলে নতুন করে দীক্ষা নেওয়ার জন্য যে ভক্তরা আশ্রমে আসতেন, তাঁদের অপেক্ষা করতে হবে।
আরও পড়ুন: Ration Card: পুজোর আগেই রেশন তুলে নিতে হবে, অক্টোবরে ১২ দিন বন্ধ থাকবে দোকান
শুধু দীক্ষাই নয়, টোকেনের মাধ্যমে যে দর্শনের ব্যবস্থা ছিল, সেটিও বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি যমুনা বিহার কুঞ্জ এবং বেলবনে অবস্থিত আশ্রমে দীক্ষিত ভক্তদের জন্য যে বিশেষ দর্শনের সুযোগ থাকত, আপাতত সেখানেও নিষেধাজ্ঞা জারি হয়েছে।

